দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খাটাউচনা বাজারে চাঁদাবাজি, দোকানে তালা ঝুলিয়ে দেওয়া, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব অভিযোগে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাদত হোসেন শাদো।
রোববার (৪ অক্টোবর) হাকিমপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাদত হোসেন অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানে তালা লাগিয়ে দেওয়া, মালামাল বাইরে ফেলে দেওয়া এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ২১ ও ২২ সেপ্টেম্বর কয়েক দফায় বিভিন্ন দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর মধ্যে একটি দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি দোকান দখলের উদ্দেশ্যে তালাবদ্ধ করে রাখার পাশাপাশি ব্যবসায়ীদের নামে থাকা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগও করেন তিনি।
শাহাদত হোসেন বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি। পরে এ ঘটনায় হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান শাহাদত হোসেন।
এমএস/